নাটোরে আওয়ামী লীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচার দাবিতে সমাবেশ
নাটোর প্রতিনিধি-নাটোরে আওয়ামীলীগ নিষিদ্ধ ও গণহত্যার বিচারের দাবিতে সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।
শুক্রবার বাদ জুম্মা কেন্দ্রীয় মসজিদের সামনে এই সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাটোর আহবায়ক শিশির মাহামুদ,সদস্য সচিব সামিউল ইসলাম,যুগ্ন আহবায়ক কাজী আসিকুর রহমান সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা বলেন, গত ১৬ বছর আওয়ামী লীগ দেশে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে দেশকে ধ্বংস করেছে। দেশের জনগণকে আতংকিত করে রেখেছিল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাধ্যমে দেশের মানুষ আর আওয়ামী লীগের নাম শুনতে চায় না। দ্রুত আওয়ামী লীগ দলটাকে নিষিদ্ধ ও আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবি করেন তারা। এসময় বক্তারা আরো বলেন ঢাকাতে আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য যে ঢাকাতে যে অবস্থান
কর্মসূচি পালন করছে তাতে নাটোরের বৈষম্য বিরোধী ছাত্ররা তাদের দাবীর সাথে একত্বতা প্রকাশ করেন।





































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































